পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির অষ্টম খণ্ডে আলোচিত হয়েছে
: বনু মারওয়ানের খেলাফতকাল, স্পেন বিজয়, ভারত উপমহাদেশে মুসলমানদের বিজয়ের সূচনা, উমর
ইবনে আবদুল আজিজ রহ.-এর জীবন ও শাসন, ইমাম আবু হানিফা রহ.-এর জীবন ও কর্ম এবং বনু মারওয়ান
শাসনামলের গুরুত্বপূর্ণ ঘটনাপঞ্জি।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।