পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির দশম খণ্ডে আলোচিত হয়েছে
: আব্বাসি শাসনামলের উত্থান ও পতনকালে আলেমদের অবদান, সিহাহ সিত্তাহ সংকলন ও সংকলকদের
জীবনী, আব্বাসি যুগের প্রসিদ্ধ সুফিদের জীবনী, আব্বাসি শাসনামলের পতনকালের ইতিহাস এবং
সেলজুক সালতানাতের উত্থান।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।