পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির চতুর্থ খণ্ডে আলোচিত
হয়েছে : ইতিহাস অধ্যয়ন ও যাচাই-বাছাইয়ের মূলনীতি, মুশাজারাতে সাহাবা, আদালতে সাহাবা,
রেওয়ায়েত গ্রহণ-বর্জনের মূলনীতি, খেলাফতে রাশেদার মতানৈক্য ও মতবিরোধের যুগ, সাবায়ি
ফেতনা, আলি রা.-এর খেলাফতকাল এবং জঙ্গে জামাল ও জঙ্গে সিফফিনের ইতিবৃত্ত।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।