পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির একাদশ খণ্ডে আলোচিত হয়েছে
: সেলজুক সাম্রাজ্যের ইতিহাস, উত্তর আফ্রিকার সাম্রাজ্যসমূহের ইতিহাস, ইসমাইলি ফেরকা
ও বনু উবাইদ সাম্রাজ্যের উত্থান ও পতনকালের ইতিহাস, দর্শনের ফিতনা মোকাবেলায় আলেমদের
অবদান, একনজরে আব্বাসি খেলাফতের পাঁচ শতাব্দী এবং কিছু গুরুত্বপূর্ণ সংশয়ের নিরসন।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।