পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির প্রথম খণ্ডে আলোচিত হয়েছে
: শাইখুল ইসলাম মুফতি তকি উসমানির ভূমিকা, ইতিহাসশাস্ত্রের পরিচয় ও প্রকারভেদ, ইতিহাস
রচনার পদ্ধতি ও মূলনীতি, গুরুত্বপূর্ণ ইতিহাসগ্রন্থ ও ইতিহাসবিদগণের পরিচিতি, পৃথিবীর
সূচনাকাল থেকে ইসলামপূর্ব সময়ের ইতিহাস ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম
থেকে হিজরত পর্যন্ত পবিত্র জীবনালেখ্য।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।