পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির ষষ্ঠ খণ্ডে আলোচিত হয়েছে
: ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার যুগ, কারবালার ঘটনা ও শিক্ষা, আবদুল্লাহ ইবনে জুবাইর রা.-এর
খেলাফতকাল, সাহাবিদের যুগ এবং পরবর্তীদের মধ্যকার রাজনীতির তুলনা এবং উম্মাহর হিতাকাঙ্ক্ষী
কতিপয় মনীষীর জীবনচরিত।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।