পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির সপ্তম খণ্ডে আলোচিত হয়েছে
সাহাবিদের সুদীর্ঘ ইতিহাসজুড়ে তৈরি হওয়া ঐতিহাসিক সন্দেহ-সংশয়ের অপনোদন।
উল্লেখ্য, যারা সবেমাত্র ইতিহাস
অধ্যয়ন শুরু করেছেন, খণ্ডটি তাদের জন্য নয়। যারা ইসলামি ইতিহাস পড়তে গিয়ে সাহাবিদের
ব্যাপারে নানা সন্দেহ-সংশয়ে পতিত হয়েছেন, এটি তাদের জন্য।