পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির বিংশ খণ্ডে আলোচিত হয়েছে : লোধি বংশের ইতিহাস (সুলতান বাহলুল লোধি, সিকান্দার লোধি ও ইব্রাহিম লোধির শাসনকাল, জৌনপুর সালতানাতের সাথে সংঘাত এবং লোধি সালতানাতের পতন), সুলতানি আমলের প্রশাসনিক কাঠামো, জ্ঞান-বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়ন, তৎকালীন প্রখ্যাত উলামা-মাশায়েখগণের অবদান এবং দিল্লি সালতানাতের পতনকালে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত স্বাধীন মুসলিম সালতানাতসমূহ (কাশ্মীর, বাঙলা, জৌনপুর, মালব, গুজরাট, খানদেশ এবং দক্ষিণ ভারতের বাহমানি সালতানাতসহ পাঁচটি স্বাধীন রাজ্যের ইতিহাস)।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।