মুসলিম উম্মাহর ইতিহাস ১৯ তম খণ্ড (উন্নত সংস্করণ)

বিষয় : মুসলিম উম্মাহর ইতিহাস (উন্নত সংস্করণ)
Price:
৳7,009.99 /1
Discount Price:
৳3,505.00 /1

Quantity:
(10 available)

Total Price:
Share:

পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।

সিরিজটির ঊনবিংশ খণ্ডে আলোচিত হয়েছে : খিলজি বংশের ইতিহাস (সুলতান জালালুদ্দিন ফিরোজ খিলজি, সুলতান আলাউদ্দিন খিলজির প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার, মঙ্গোল আক্রমণ প্রতিরোধ, দক্ষিণ ভারত বিজয় এবং খিলজি রাজত্বের পতন), তুঘলক বংশের ইতিহাস (গিয়াসুদ্দিন তুঘলক, সুলতান মুহাম্মদ তুঘলকের রাজধানী পরিবর্তন ও বিবিধ বিতর্কিত পরিকল্পনা, তাঁর শাসনকালের দুর্ভিক্ষ ও দেশজুড়ে বিদ্রোহ; ফিরোজ শাহ তুঘলকের জনকল্যাণমূলক শাসন, সংস্কার, জ্ঞান-বিজ্ঞানে অবদান ও নির্মাণশৈলী এবং তুঘলক বংশের পতনের কারণসমূহ), তৈমুর লং-এর হিন্দুস্তান আক্রমণ ও এর প্রভাব এবং সাইয়েদ বংশের ইতিহাস (খিজির খান থেকে আলাউদ্দিন আলম শাহ পর্যন্ত সুলতানগণের শাসনকাল এবং এই বংশের ব্যর্থতার কারণসমূহ)।

আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।

There have been no reviews for this product yet.