পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির অষ্টদশ খণ্ডে আলোচিত হয়েছে : ইসলামপূর্ব যুগে উপমহাদেশ, মুহাম্মদ বিন কাসিম থেকে হিজরি চতুর্থ শতাব্দী পর্যন্ত ভারতের ইতিহাস, ভারতবিজেতা গজনবি ও ঘুরি সুলতানগণের ইতিহাস, তৎকালীন উপমহাদেশের খ্যাতিমান উলামা-মাশায়েখ, দিল্লির বাদশাহগণ (গোলাম বংশের সুলতান কুতুবুদ্দিন আইবেক, ইলতুতমিশ, সুলতানা রাজিয়া, নাসিরুদ্দিন মাহমুদ ও গিয়াসুদ্দিন বলবনের ইতিহাস), ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিহার ও বাঙলা বিজয় এবং গোলাম বংশের পতনের কারণ।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।