পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির ষোড়শ খণ্ডে আলোচিত হয়েছে
: প্রথম বিশ্বযুদ্ধ যেভাবে শুরু হয়েছিল, মুসতফা কামাল পাশা, উসমানি খেলাফতের বিলুপ্তি
ও পতনের কারণ, উসমানি আমলের বিখ্যাত আলেম ও সাহিত্যিকদের পরিচিতি, আন্দালুসের ইতিহাস
এবং আন্দালুসে মুসলিম শাসনের ইতিবৃত্ত।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।