পাকিস্তানের বরেণ্য ঐতিহাসিক মাওলানা
ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ সিরিজটি ইতিহাস পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত
ও প্রশংসিত। ইতিমধ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে বইটি। লেখক ও মূল প্রকাশনীর সাথে আর্থিক
চুক্তির ভিত্তিতে পাঠকপ্রিয় এ সিরিজটি বাংলাভাষায় প্রকাশ করেছে ইত্তিহাদ পাবলিকেশন।
সিরিজটির দ্বাদশ খণ্ডে আলোচিত
হয়েছে : সিসিলির ইতিহাস, নুরুদ্দীন জিনকির জীবনী, আইয়ুবি শাসকবৃন্দ ও ক্রুসেডযুদ্ধ,
বাইতুল মাকদিস বিজয়, খাওয়ারিজম সাম্রাজ্য ও তাতার আগ্রাসনের ইতিহাস, সুলতান জালালুদ্দীন
খাওয়ারিজমশাহ।
আশা করছি, ইতিহাসের সহজ, সাবলীল
ও সুস্পষ্ট এ যাত্রা পাঠকমহলকে আনন্দিত করবে।